চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব শুরু আজ

থামছেন ‘দ্য ওয়াল’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
৩৪৪ টি ওয়ানডে ম্যাচে ৩৯.১৬ গড়ে ১১ হাজারের কাছাকাছি রান। ১৬৪ টি টেস্টে রান ১৩ হাজারের উপরে। টি-টোয়েন্টিতেও ছিলেন দারুণ কার্যকর; ১০৩ টি ম্যাচে ২৮.৮৪ গড়ে ২৫৩৮ রানই তার প্রমাণ। এই যাত্রাটা আজই শেষ হতে যাচ্ছে। থামতে যাচ্ছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ার শেষে আজ রাজস্থান রয়্যালসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ম্যাচ দিয়ে আজ সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় দ্রাবিড়ের। একই বছর জুনে লর্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি।