গতকাল সকালে রমনা টেনিস কমপ্লেক্সে একমি অ্যাগ্রোভেট এন্ড বেভারেজের অর্থায়নে আন্তঃ স্কুল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন টেনিস ফেডারেশনের সভাপতি শারিয়ার আলম। বিভিন্ন বয়স শ্রেণীর একক ও দ্বৈতের খেলায় যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা হলো ঃ তামজিদ ইসলাম (স্কলাস্টিকা), দগন্ত বেপারী ও সোয়েব আক্তার (বিসিএসআইআর স্কুল), শ্রাবণী বিশ্বাস জুঁই (ভিকারুন নিসা নূন স্কুল), জুঁ্ই ও অর্পিতা (ভিকারুন নিসা নূন স্কুল), তাহমিদ ইসলাম (স্কলাস্টিকা), ফহমিদ ও রাব্বি (স্কলাস্টিকা), সাদিয়া আকতার (ভিকারুন নিসা নূন স্কুল), মাসফিয়া (ভিকারুন নিসা নূন স্কুল), তাশফিন আনান (স্কলাস্টিকা), নাফিসা আক্তার প্রজ্ঞা (ভিকারুন নিসা নূন স্কুল)।
