সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৯

চাটমোহরে স্বাস্থ্য ক্যাম্প

চাটমোহর (পাবনা) সংবাদদাতা পিসিডি সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বৃহস্পতিবার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদে পিসিডি ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিসিন ও গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিত্সক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। ক্যাম্পে ১০৫ জন রোগীকে বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান করা হয়।

গাংনী উপজেলা পরিষদের মতবিনিময় সভা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী উপজেলা পরিষদের সাথে বৃহস্পতিবার সিবিও নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সদনপত্র বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গৌরীপুর আর. কে সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম।

কালিহাতীতে ‘সনাতন ধর্ম বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা কালিহাতীতে “সনাতন ধর্মের প্রচার” উপজেলা শাখার উদ্যোগে “সনাতন ধর্ম বৃত্তি পরীক্ষা-২০১৯” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার কালিহাতী আর. এস. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২য় বারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমীর চন্দ্র পন্ডিতের উদ্ভাবনায় প্রাথমিক ও উচ্চস্তরে বৃত্তি পরীক্ষায় মোট ৪২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

নেত্রকোনার মদনপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান। মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আবদুর রেজ্জাক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল খালেক তালুকদার প্রমুখ। 

 তালায় এমারেল্ড প্রকল্পের

অবহিতকরণ সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা খুলনা ও সাতক্ষীরা জেলার ১৩টি ইউনিয়নে ২ হাজার ৪শ’ জন হতদরিদ্র, অসহায়, ভূমিহীন এবং মত্স্যজীবীদের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে এমারেল্ড প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তালার বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্পের সামগ্রিক কর্মকাণ্ড ইউনিয়ন ভিত্তিক সংশ্লিষ্টদের অবহিত করার লক্ষ্যে এক সভা বৃহস্পতিবার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।

শিশু পুষ্টি বিষয়ে মতবিনিময় সভা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালের রাহেলা হযরত মডেল স্কুলে কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার বসতবাড়িতে পুষ্টি বাগান ও শিশু পুষ্টি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সরকারি নজরুল কলেজের সহকারী অধ্যাপক ও রাহেলা হযরত মডেল স্কুলের সভাপতি মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক মহাব্যবস্থাপক (কৃষি) নিতাই চন্দ্র রায়।

 

 

০