বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মতবিনিময়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
গতকাল শুক্রবার জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তার ধানমন্ডিস্থ নিজ বাসভবনে ঢাকাস্থ ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খলিলুর রহমান খলিল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, যুব সংহতির কেন্দ্রীয় নেতা ফরিদ মল্লিক, প্রফেসর মজিবুর রহমান মধু, মোঃ শওকত হোসেন, স্বপন গাইন, অশোক গাইন, মোঃ সোহেল মৃধা, মোঃ হিরু হাওলাদার, মোঃ মনির হাওলাদার, মোঃ আনসার সিকদার, মোঃ ফোরকান হাওলাদার, মোঃ ইউনুছ সেপাই, আলহাজ্ব আঃ বারেক হাওলাদার, মোঃ রুহুল আলী হাওলাদার, মোঃ জাহাঙ্গীর, আব্দুল মান্নান বেপারী, মোঃ জাহিদ হোসেন জাফর, মোঃ মামুনুর রশিদ, মোঃ সুমন হোসাইন, মোঃ এনামুল ইসলাম, জিয়াউল করিম বাবুল, মোঃ ইদ্রিস আলী তালুকদার, প্রদীপ কুমার হালদার, মোঃ সাইফুদ্দিন, মোঃ মোস্তাক, সবুর, মোস্তাফিজুর রহমান, মোঃ আলমগীর, মোঃ লোকমান হোসেন, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ ফোরকান মাহমুদ, মোঃ লোকমান আকন, মোঃ ইব্রাহীম, অ্যাডভোকেট মোঃ শাহ আলম মল্লিক, মোঃ আমির হোসেন, জুড়ান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।