তাড়াশে প্রতীমা ভাংচুর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
সিরাজগঞ্জের তাড়াশে নির্মাণাধীন তিনটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভাটারপাড়া দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভাটারপাড়া মন্দিরের জন্য প্রতিমা তৈরি করা হচ্ছিল। বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন প্রতিমাগুলোর মধ্যে দুর্গা, গণেশ ও কার্তিক ঠাকুরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।