তারা জঙ্গিবাদ লালন করে ধর্মের হেফাজত করতে চায়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন তাহাজ্জুদের নামাজসহ ৬ ওয়াক্ত নামাজ পড়েন। এমন কোনো মসজিদ, মক্তব, মাদ্রাসা নেই যেখানে তিনি অর্থ বরাদ্দ দেননি। অথচ বলা হচ্ছে তার হাতে ইসলাম নিরাপদ নয়! আর যারা বাংলা ভাই-জঙ্গিবাদ লালন করে, মসজিদে আগুন দেয় আর কোরআন পোড়ায় তারা ইসলামের হেফাজত করতে চায় এমন অপব্যাখ্যাকারীদের মুখোশ উন্মোচনে ইমাম সমাজকে দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার দিরাই উপজেলা গণমিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত প্রাক-প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইমামদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানিয়ে তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত শিবিরের ৪৮ ঘন্টার হরতাল প্রত্যাখ্যান করে দেশবাসি জানিয়ে দিয়েছে, যুদ্ধাপরাধীদের ক্ষমার কোনো সুযোগ নেই।