বানারীপাড়ায় হরতালের সমর্থনে বের করা মিছিল ও পিকেটিংয়ে বাধা দেয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হামলায় ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে ১ বছর করে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মিজানুর রহমান কাজল, মতিউর রহমান, শিবির কর্মী নাজমুল ইসলাম, হাসিবুর রহমান,সবুজ এবং সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃত মসজিদের ইমাম শামসুদ্দিন হেলালী, ছাত্রদল নেতা রনি খান ও রাকিবকে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালালে ওসি গোলাম ছরোয়ার, এস আই মোতালেব হোসেন ও এএসআই আঃ হাই গুরুতর আহত হন।
