না’গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সভাপতি নির্বাচিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০১৩-২০১৪) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জাকির হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ভোটের ফলাফলে ১৭টি পদের মধ্যে ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে সরকার হুমায়ুন কবির, সহ-সভাপতি পদে সৈয়দ মশিউর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম শিমুল, কোষাধ্যক্ষ পদে কাজী আব্দুল গাফ্ফার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবদুছ ছামাদ মোল্লা ও সমাজসেবা সম্পাদক পদে বিএনপির জিল্লুর রহমান মুকুল। ৪টি কার্যকরী পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে জি এম ফেরদৌস, লাইব্রেরী সম্পাদক পদে দেলোয়ারা বেগম রীনা, ক্রীড়া সম্পাদক পদে মো: কামাল হোসেন।