মৃত্যুবার্ষিকী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
এম এ মান্নান সাবেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিএলএফ’র পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক এম এ মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দামপাড়াস্থ মরহুমের কবরস্থান সংলগ্ন মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আব্দুল করিম ব্যাপারী সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল করিম ব্যাপারীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মুন্সীগঞ্জের রামগোপালপুর তার গ্রামের বাড়িতে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, কবর জিয়ারত, আলোচনা সভা ও গরীবদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকার ৩০ নং শিরিশ দাস লেন বাংলাবাজার বাসভবনেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। গওহর জামিল বাংলাদেশের নৃত্যজগতের অন্যতম পথিকৃত ও জাগো আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা গওহর জামিলের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জাগো আর্ট সেন্টারে দিনব্যাপী কোরআন তেলাওয়াত এবং বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।