গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আজ মহাসমাবেশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মত মজুরি ঘোষণা, কারখানা ভাংচুর বন্ধ, জিএসপি সুবিধা পুনর্বহাল এবং নারী শ্রমিকদের গৃহবন্দি করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে অজ শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে গার্মেন্টস শ্রমিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেলে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি সমাবেশে নেতৃত্ব দিবেন। মহাসমাবেশ সফল করার জন্য শ্রমিকদের প্রতি তিনি আহবান জানিয়েছেন।