কুমিল্লা ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৪২

কুমিল্লা প্রতিনিধি ও টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম ওরফে কুটু (৩০) নামে অস্ত্র ও মাদকসহ ১২ মামলার আসামি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার শহরতলীর সাতোরা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে। নিহত কুটু ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, কুটু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও ৬৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এদিকে, টেকনাফে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সিরাজ নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টারদিকে বিজিবি-পুলিশের একটি দল আটক সিরাজকে নিয়ে নাফনদী সংলগ্ন আচারবনিয়া লবণ মাঠে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় ইয়াবা কারবারী ও যৌথ বাহিনীর গোলাগুলিতে সিরাজ গুলিবিদ্ধ হন। পরে কক্সবাজার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।