সমাজের অবক্ষয় হয়তো পৃথিবীর সব স্থানেই একই আকারে বিরাজ করে। বাংলাদেশে ঐশীর বিরুদ্ধে নিজের মা-বাবাকে মেরে ফেলার অভিযোগ পাওয়া যায়। ঠিক তেমনি ওয়াশিংটনেও এক বালক তার নিজের মা কে মারতে বন্ধুকে উসকানি দিয়েছে! আর নিজ ছেলের ছুরির আঘাতে হাসপাতালে দু:সহ দিন কাটাচ্ছেন সেই মা।
১৩ বছর বয়সী ওই বালক পুলিশকে জানিয়েছে, তার এধরনের ইচ্ছা কখনো ছিল না। কেবল মাদকাসক্ত হওয়ার কারণেই সে এই কাজ করতে পেরেছে। ছেলেটির বাবা বাড়িতে এসে স্ত্রীর অবস্থা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মা কে বিছানায় দেখতে পায়। তার পাশে দুটি ছুরি এবং একটি তলোয়ার পাওয়া যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেটি জানায়, সে নিজেই তার মা কে হত্যা করতে বন্ধুকে (১৪) প্রভাবিত করেছে! বন্ধুকে বেড়াতে নিয়ে এসে রাতের বেলায় এ ঘটনা ঘটায় তারা। ওই সময় তার বাবা বাইরে ছিলেন। -ইউপিআই
