ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি ইন্ডিয়ান মুজাহিদিন নেতা আফজল উসমানি মুম্বাই আদালত থেকে পালিয়েছেন। আদালতে শুনানির জন্য আনার পর পুলিশের হেফাজত থেকে নিখোঁজ হয়ে যান আফজল। সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। গতকাল শুক্রবার মুম্বাই পুলিশ হেফাজত থেকে রহস্যজনক তিনি সটকে পড়েন। তার নিঁখোজ হওয়ার পর পুলিশ প্রশাসন ব্যাপক তত্পর হয়েও তাকে খুঁজে বের করতে পারেনি। খবর জি নিউজের।
সূত্র জানায়, একটি মামলার শুনানির জন্য ওই বিশেষ আদালতে আফজলকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আদালতেই দুপুরের খাবার গ্রহণের পর থেকে রহস্যজনকভাবে লাপাত্তা হয়ে যান তিনি। তিনি পালিযে যাবার পর পুলিশের পক্ষ থেকে হাই এলার্ট জারি করা হয়। সন্ত্রাসের একাধিক ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগ রয়েছে আফজলের বিরুদ্ধে। ২০০৮ আহমেদাবাদ ও সুরাটে বিস্ফোরণের সঙ্গে সক্রিয় যোগাযোগের অভিযোগে ওই বছরই গ্রেফতার করা হয় তাকে।
