স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— নাটোর জেলার গুরুদাসপুর থানার উদবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাদেক আলী ও পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের রাব্বেল আলীর ছেলে রহিদুল ইসলাম।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল পুঠিয়া থানার বানেশ্বরপাড়ায় অভিযান চালিয়ে ১,২৫০ পিস ইয়াবাসহ সাদেক আলী ও রহিদুল ইসলামকে আটক করে। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
