২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৬
বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিএম মিরাজুল ইসলাম প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সময় - ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান - ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১x৪০ = ৪০ ১) পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন কেন? (ক) জগত্ শেঠের বিশ্বাসঘাতকতার কারণে (খ) ঘষেটি বেগমের বিশ্বাসঘাতকতার কারণে (গ) রায় দুর্লভের বিশ্বাসঘাতকতার কারণে (ঘ) মীর জাফরের বিশ্বসঘাতকতার কারণে উত্তর : মীর জাফরের বিশ্বসঘাতকতার কারণে ২) মীর কাশিম কোন ধরণের ব্যক্তি ছিলেন? (ক) স্বাধীনতাপ্রিয় (খ) ইংরেজদের অনুগত (গ) সহজ-সরল (ঘ) ধূর্ত প্রকৃতির উত্তর :(ক) স্বাধীনতাপ্রিয় ৩) কোনটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? (ক) চা (খ) কলা (গ) তামাক (ঘ) গম ৪) বাংলাদেশে কোনটির পরিমাণ বেশি? (ক) মূলধন (খ) সম্পদ (গ) জনসংখ্যা (ঘ) শিক্ষার হার উত্তর :(গ) তামাক ৫) বাংলাদেশে কোনটির অভাব রয়েছে? (ক) জনসংখ্যা (খ) প্রাকৃতিক সম্পদ (গ) মূলধন (ঘ) স্বল্প মূল্যের শ্রমিক উত্তর :(গ) মূলধন ৬)‘আইলা’ কী? (ক) ভূমিকম্প (খ) খরা (গ) বন্যা (ঘ) ঘূর্ণিঝড় উত্তর :(ঘ) ঘূর্ণিঝড় ৭) কোন সংস্থা মানবাধিকারকে স্বীকৃতি দিয়েছে? (ক) জাতিসংঘ (খ) ইউনিসেফ (গ) ইউনেস্কো (ঘ) ওআইসি উত্তর :(ক) জাতিসংঘ ৮) কতজন মতামত দিলে সঠিক নাও হতে পারে? (ক) একজন (খ) পাঁচজন (গ) সাতজন (ঘ) দশজন উত্তর :(ক) একজন ৯) বাঁশের কেল্লা সম্পর্কিত বিদ্রোহটিতে তুমি কোন ব্যক্তির সম্পৃক্ততা দেখতে পাও? (ক) দুদু মিয়া (খ) হাজী শরিয়তউল্লাহ (গ) ক্ষুদিরাম (ঘ) তিতুমীর উত্তর :(ঘ) তিতুমীর ১০) বাংলাদেশে প্রতিবছর কত লক্ষ মেট্রিক টন আলু উত্পন্ন হয়? (ক) ২০ লক্ষ মেট্রিক টন (খ) ৪০ লক্ষ মেট্রিক টন (গ) ৬০ লক্ষ মেট্রিক টন (ঘ) ৮০ লক্ষ মেট্রিক টন উত্তর :(খ) ৪০ লক্ষ মেট্রিক টন ১১) বৃটিশ সরকার কত সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়? (ক) ১৯০৫ সালে (খ) ১৯০৮ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯১১ সালে উত্তর :(ক) ১৯০৫ সালে ১২)‘ভাগ কর শাসন কর’ নীতিতে বিশ্বাসী ব্যক্তিকে তুমি কাদের সাথে তুলনীয় মনে কর? (ক) পাকিস্তানি শাসন (খ) ইংরেজ শাসক (গ) মুঘল শাসক (ঘ) সেন শাসক উত্তর :(খ) ইংরেজ শাসক ১৩) বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে বেশি চা উত্পন্ন হয়? (ক) দক্ষিণ অঞ্চল(খ) উত্তর অঞ্চল (গ) উত্তর-পশ্চিমাঞ্চল (ঘ) পূর্ব ও দক্ষিণ অঞ্চল উত্তর :(ঘ) পূর্ব ও দক্ষিণ অঞ্চল ১৪) দেশে খাদ্যের পাশাপাশি কীসের তীব্র সংকট রয়েছে? (ক) পানি (খ) বিশুদ্ধ পানি (গ) বস্ত্র (ঘ) বাসস্থান উত্তর :(খ) বিশুদ্ধ পানি ১৫) সাধারণত কত বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে? (ক) ১০ বছরের (খ) ২০ বছরের (গ) ৩০ বছরের (ঘ) ৪০ বছরের উত্তর:(গ) ৩০ বছরের ১৬) সিরাজউদ্দৌলার বড় খালার নাম কী? (ক) চুমকি বেগম (খ) রাহেনা বেগম (গ) গটিয়া বেগম (ঘ) ঘসেটি বেগম উত্তর :(ঘ) ঘসেটি বেগম ১৭) তুমি যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেল, তাহলে কোনটি ঘটবে বলে তুমি মনে কর? (ক) বন্যা (খ) অতিবৃষ্টি (গ) খরা (ঘ) ঘূর্ণিঝড় উত্তর :(গ) খরা ১৮) গণতান্ত্রিক পদ্ধতিতে কীসের ভিত্তিতে সিন্ধান্ত নেওয়া হয়? (ক) একজনের মত (খ) দলনেতার মত (গ) ২/৩ জনের মত (ঘ) অধিকাংশের মত উত্তর :(ঘ) অধিকাংশের মত ১৯) দলে কাজ করতে হলে কয়জন দলনেতা নির্বাচন করতে হয়? (ক) একজন (খ) দুইজন (গ) তিনজন (ঘ) চারজন উত্তর :(ক) একজন ২০) কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? (ক) ১৬৬৪ (খ) ১৬৭০ (গ) ১৭৬৪ (ঘ) ১৮৫৭ উত্তর:(গ) ১৭৬৪ পরবর্তী অংশ আগামীকাল বাংলা স্মৃতিশ সানা, সহকারি শিক্ষক এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা সমার্থক শব্দ নৌকা তরী, তরণী, নাও আপন নিজ, স্বীয়, স্বকীয় মাঠ প্রান্তর, ময়দান, প্রাঙ্গণ বাড়ি ঘর, গৃহ, আলয়, নিবাস পুত্র তনয়, ছেলে, আত্নজ বন্ধু মিত্র, সখা, সুহূদ অহংকার গর্ব, দম্ভ, গৌরব রানি বেগম, রাজবধূ বিশ্রাম অবসর, ফুরসত জল পানি নীর, সলিল বৃদ্ধ প্রবীণ, বুড়ো, পৌড় গাঁ গ্রাম, পল্লী খাঁটি আসল, বিশুদ্ধ, প্রকৃত ইচ্ছা আগ্রহ, আকাঙ্ক্ষা, শখ পিপাসা তৃষ্ণা, পিয়াস, তেষ্টা ঘাস তৃণ, দূর্বা সাদা শুভ্র, শ্বেত, সফেদ শান্ত ধীর, স্থির, নম্র বেণু বাঁশী, সুর, ধ্বনি বিদ্যুত্ তড়িত্, বিজলি আনন্দ হর্ষ, পুলক, খুশি দুরন্ত চঞ্চল, অশান্ত, অস্থির অনন্ত অন্তহীন, অশেষ পথ রাস্তা, পন্থা, সরণি সঠিক যথাযথ, নির্ভূল,যথার্থ মুক্ত স্বাধীন, খোলা, অবারিত কৃষক চাষি, ভূমিকর্ষক, চাষা রাজা শাসক, নৃপতি, নরপতি আগুন অগ্নি, অনল, বহ্নি, পাবক মঙ্গল শুভ, কল্যাণ, ভালো রাত রজনী, রাত্রি, নিশীথিনী প্রভাত সকাল, ঊষা, প্রাতঃকাল খবর সংবাদ, বার্তা, সমাচার বৃহত্ বিশাল, বড়, প্রকাণ্ড শুরু সূচনা, আরম্ভ শীর্ষ চূড়া, শিখর, অগ্র, শিখা শরীর দেহ, গা, বিগ্রহ, কায় মৃত্যু মরণ, প্রাণত্যাগ, বিনাশ স্বদেশ দেশ,জন্মস্থান, জন্মভূমি আঁধার তিমির, অন্ধকার, তমসা কপাল ললাট, ভাগ্য, নিয়তি সোনা কনক, স্বর্ণ, সুবর্ণ, হেম সাপ সর্প, অহি, ফনী, ভূজগ যুদ্ধ সংগ্রাম, রণ, সমর বস্ত্র কাপড়, পোশাক, বসন চক্ষু চোখ, নয়ন, আঁখি,লোচন কথা বচন, উক্তি, বক্তব্য শিক্ষক গুরু, ওস্তাদ, পণ্ডিতজি শৈশব শিশুকাল, বাল্যকাল