সংখ্যার গড় দেওয়া থাকলে কীভাবে যোগফল নির্ণয় করবে?

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৭
গণিত আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা চতুর্থ অধ্যায় —গড় গতকালের পর সংখ্যার গড় দেওয়া থাকলে কীভাবে যোগফল নির্ণয় করবে? ক)সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে খ)সংখ্যার গড় থেকে সংখ্যা বিয়োগ করতে হবে গ)সংখ্যার গড় ও সংখ্যা যোগ করতে হবে ঘ)সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হবে উত্তর ঃ ঘ) সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হবে তিনটি ঝুড়িতে ৩০টি আম থাকলে গড়ে প্রত্যেকটি ঝুড়িতে কতটি করে আম থাকে? ক)৩০খ)১৫গ)১০ঘ)৫ উত্তর ঃ গ) ১০ মিনা, মিঠু, রুনু, রনি ও নীলার বয়স যথাক্রমে ১০, ১২, ১৩, ১১ ও ১৪ বছর। তাদের গড় বয়স কত? ক)৫ খ )১২ গ)৬০ ঘ)৭৫ উত্তর ঃ খ) ১২ ২০১১ সালে জানুয়ারি মাসে ঢাকার গড় বৃষ্টিপাতের পরিমাণ ১২ মি.মি. হলে ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? ক)৩০০ খ)৩৩৬ গ)৩৬০ ঘ)৩৭২ উত্তর ঃ ঘ) ৩৭২ সাকিব আল হাসানের ৬টি ম্যাচের প্রাপ্ত রান যথাক্রমে ৪২, ৫০, ৭২, ৮০, ১২ ও ৮ হলে তার রানের গড় কত? ক)৪২ খ)৪৪ গ)১২৮ ঘ)২৬৪ উত্তর ঃ খ) ৪৪ টুসি,মিলা, আনিকা, ইভা ও সাবিহার উচ্চতা যথাক্রমে ১২০ সে.মি., ১১৫ সে.মি, ১২৮ সে.মি., ১২২ সে.মি. ও ১১০ সে.মি. হলে, তাদের উচ্চতার গড় কত? ক)১১৫ সে.মি. খ)১১৯ সে.মি. গ)১২২ সে.মি. ঘ)১২৫ সে.মি. উত্তর ঃ ১১৯ সে.মি. অপু ও দীপুর বয়সের সমষ্টি ২২ বছর। দীপুর বয়স ১৩ বছর হলে, অপু দীপুর চেয়ে কত বছরের ছোট ? ক)১ খ)২ গ)৩ ঘ)৪ উত্তর ঃ ঘ) ৪ বনভোজনে যেতে ৬০ জন লোকের মোট ২৪০০ টাকা ভাড়া দরকার। মাথাপিছু ভাড়া কত টাকা ? ক)৩০ খ)৪০ গ) ৪৫ ঘ)৫৫ উত্তর ঃ খ) ৪০