আমেরিকার প্রেসিডেনশিয়াল নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা যিনি অর্জন করেছিলেন, তিনি হলেন জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জন এফ. কেনেডি। ১৯৬০ সালে অনুষ্ঠিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, তখন তার বয়স ছিল মাত্র ৪৩ বছর। এ ছাড়া তিনিই ছিলেন আমেরিকার ইতিহাসে নির্বাচিত প্রথম রোমান ক্যাথলিক প্রেসিডেন্ট।
