ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও এর প্রধান এন শ্রীনিবাসনের জন্য সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। স্পট ফিক্সিং কেলেঙ্কারি কিংবা শ্রীনিবাসনের বিরুদ্ধে আনা সিবিআইয়ের চার্জশিটকে ছাপিয়ে এখন বিসিসিআইয়ের কপালে চিন্তার ভাঁজের কারণ হল ষোলশ কোটি রুপির গড়মিল। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও ব্যাংকারদের বিরুদ্ধে এই বিপুল পরিমাণ ফরেন এক্সচেঞ্জ দুর্নীতির অভিযোগ এনেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
দু’জন বোর্ড কর্মকর্তাকে দেয়া শোকজ নোটিস মুম্বাইয়ের হাইকোর্টে চলে আসার ফলেই মূলত বিসিসিআইয়ের কুকীর্তি সামনে চলে এসেছে। যদিও ইডি’র এক নির্ভরযোগ্য সূত্র ভারতীয় পত্রিকা দ্য হিন্দুকে জানিয়েছে, খুব শীঘ্রই কোর্ট এই ব্যাপারে কোন শুনানি করছে না।
সূত্র আরও বলেছে, ‘অভিযোগ অনেক বেশি গুরুত্ব আর এর সাথে বিপুল পরিমাণ টাকার সম্পর্ক আছে।’ অভিযোগ প্রমাণিত হলে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (এফইএমএ) অনুসারে এর তিন গুণ পরিমাণ অর্থ জরিমানা দিতে হতে পারে বিসিসিআইকে।
আজকের খেলা
আবাহনী-মোহামেডান (মিরপুর)
শেখ জামাল-প্রাইম দোলেশ্বর (ফতুল্লা)
খেলাঘর-কলাবাগান অ্যাকাডেমি (বিকেএসপি-৩)
