মুম্বাই পুলিশের চার্জশিটে মুয়াপ্পান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৩
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিং কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে মুম্বাই পুলিশের চার্জশিটে এসেছে চেন্নাই সুপার কিংসের সাবেক শীর্ষ কর্মকর্তা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মুয়াপ্পানের নাম। গতকাল শনিবার দাখিল করা এই চার্জশিটে গুরুনাথ ছাড়াও আছেন পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ। আগামী ২১ নভেম্বর এই চার্জশিটের উপর ভিত্তি করে শুনানির কাজ শুরু করবে মুম্বাইয়ের আদালত। প্রতারণার সাথে জড়িত দেখিয়ে মুয়াপ্পানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৫, ৪২০, ৪১৭ ধারা অনুসারে অভিযোগ গঠন করা হয়েছে।