ল্যাব এইড সেবা সপ্তাহ শুরু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৪
উন্নত চিকিত্সা সেবা ও চিকিত্সা বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ল্যাবএইড হাসপাতাল ও ল্যাবএইড এর সকল ডায়াগনস্টিক সেন্টারে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘ল্যাবএইড সেবা সপ্তাহ ২০১৩’। এই সেবা সপ্তাহে ল্যাবএইড-এ আগত রোগী বা সেবা গ্রহণকারীদের সর্বোত্তম সেবা প্রদান করার লক্ষ্যে দুইশ জনের একটি স্বেচ্ছাসেবক দল ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। হাসপাতাল ও ডায়াগনস্টিক-এর সর্বত্র সেবা গ্রহণকারীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করছেন স্বেচ্ছাসবকগণ। সেবা গ্রহণকারীদের জন্য রয়েছে স্ন্যাকস কুপনের ব্যবস্থা। গতকাল সকাল ৯টায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি এ সেবা সপ্তাহ নিয়ে বিভিন্ন পরামর্শ দেন ও এ কর্মসূচির জন্য ল্যাবএইডকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান মিসেস সালেহা আহমেদ, প্রশাসনিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (ডাঃ) মঞ্জুর এ মোল্লা (অবঃ), অধ্যাপক এম জালালউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা।-প্রেস বিজ্ঞপ্তি