ছাত্রদলকে রাজপথে থেকে বিএনপিকে আবারো জয়ী করতে হবে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
যতক্ষণ পর্যন্ত এ সরকারকে উত্খাত ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত নারায়ণগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীদের ঘরে না ফেরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্রদলকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মত রাজপথে থেকে বিএনপিকে আবারো জয়ী করতে হবে। বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে বাধ্য করতে হবে। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।