স্কুল হ্যান্ডবল ফাইনাল আজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪১
পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলের আজ ফাইনাল। বিকাল চারটায় হ্যান্ডবল মাঠে ফাইনাল শুরু হবে। এর আগে একই মাঠে সকাল সাড়ে আটটায় বালক বিভাগের প্রথম সেমিফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ও প্লে-পেন দ্বিতীয় সেমিফাইনালে সানিডেইল ও সেন্ট গ্রেগরীজ হাই স্কুল। আজ একই দিনে বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে বেলা আড়াইটায়। সকাল ১০টায় প্রথম সেমিফাইনালে স্কলাস্টিকা ও বনানী বিদ্যানিকেতন এবং বেলা ১টায় সানিডেইল ও ভিকারুননিসা সেমিফাইনালে খেলবে।