বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি গত শুক্রবার বিকালে কাশিয়ানী উপজেলার মাজড়া সিনিয়র ফাজিল মাদ্রসা মাঠে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রত্যেক এলাকার উন্নয়নসহ দেশ ও জাতীর উন্নয়ন পেতে চাইলে আবারো সবাই নৌকা মার্কায় ভোট দেবেন। অনুষ্ঠানে সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল আলম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. হারুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ভাট্টাই ধোবা চরপাড়ার ১০৫টি ও ব্যাসপুর গ্রামের ১১৮টি পরিবারে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন।
