পৃথক ঘটনায় ৩ জনের অপমৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
দেশের বিভিন্ন স্থানের পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে এনামুল হক (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কালিকাপুর ইউনিয়নের জামমুড়া মধ্যমপাড়ার মৃত আলী মিয়ার ছেলে। দোকানে মেশিন দিয়ে চাকায় বাতাস ঢুকানোর সময় হঠাত্ এ ঘটনা ঘটে। কাপাসিয়া (গাজীপুর) গাজীপুরের কাপাসিয়ায় সেলুনে চুল কাটার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নাপিত মাধবের কাঁচির আঘাতে গুরুতর আহত সুমন (২১) নামে একজন চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে মারা গেছে। সে উত্তরখামের গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। সিলেট সিলেটের দক্ষিণ সুরমায় গত শুক্রবার বিদ্যুত্ লাইনের খুঁটি থেকে পড়ে বিদ্যুত্কর্মী মারুফ আহমদের (২২) মৃত্যু হয়েছে। সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জুয়াড়ি গ্রামের সেলিম আহমদের ছেলে। মারাত্মক আহত অবস্থায় ওসমানি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।