গতকাল শনিবার ভাণ্ডারিয়ায় দুস্থ কল্যাণ সংস্থা ও জাতীয় পার্টি (জেপি)’র যৌথ উদ্যোগে উপজেলার নদমুলা ইউনিয়নের নারীনেত্রী ফিরোজা আক্তারের বাড়িতে উঠান বৈঠক হয়েছে। নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির বড়াল, নদমুলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ ওলিউর রহমান, নদমুলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বারেক হাওলাদার, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, নারীনেত্রী রেশমা আক্তার কেয়া, পারভিন আক্তার, শিমুল রানী, হেনা বেগম, পারুল বেগম, লাভলী বেগম, মিনতী রানি মিস্ত্রি, তানিয়া বেগম, সেতারা বেগম, ইউপি সদস্য আঃ ছালাম মোল্লা, সমাজ সেবক মোঃ ফজলুল হক সেপাই ও আঃ হালিম হাওলাদার প্রমুখ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানানো হয়। একই সাথে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা বজায় রাখতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়।
