ডা. মুফিজুল হক সিকদার
কক্সবাজার রামু উপজেলায় আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. মুফিজুল হক সিকদার (৬৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার জোয়ারিয়ানাল সিকদারপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আবদুর রশিদ তালুকদার
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার কাজীবাকাই ইউনিয়নের আবদুর রশিদ তালুকদার (১০৪) গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
নূর বানু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাকড়াবুনিয়ার মরহুম আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী নূর বানু (৮৫) গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
খোকন হাওলাদার
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রগতি নিউজ এজেন্সির মালিক খোকন হাওলাদার (৩৫) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
নূর মোহাম্মদ মুন্সী
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সাপলেজা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ মুন্সী (৮৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশালের এক হাসপাতালে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
