জেলার রামগঞ্জ সরকারি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের রামগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, ক্যাম্পাস এলাকার আশেপাশের ১০-১২টি দোকান ভাঙচুর ও উভয় পক্ষের মধ্যে ১০-১৫ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ।
পুলিশ জানায়, কলেজ ছাত্রলীগের ১ম বষের্র ক্লাস কমিটির সাধারণ সম্পাদক পান্না ও একই ক্লাসের ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোন নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ৩০/৩৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
থানার ওসি রেজা মাহবুব আলফু জানান, মোবাইল চুরিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা মনির ও মানিককে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
