বন্যপ্রাণী সংরক্ষণ একেই বলে!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
কোনো প্রতিষ্ঠানের রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সেই প্রতিষ্ঠানের যে বারটা বাজে এ কথা হয়তো সবাই জানে। কিন্তু জেনেও অনেকে সেই কাজটিই করেন। নিউইয়র্কের এক বন্যপ্রাণী সংরক্ষক চিড়িয়াখানার প্রাণীগুলোকে নিজ বাসায় নিয়ে গেছেন এবং ব্যবসা করেছেন! রিচার্ড প্যারিনালো ব্রুকহ্যাভেনের চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। অনিয়মের অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তার এই অপরাধের তদন্ত করতে গিয়ে পাওয়া যায় বিস্ময়কর তথ্য। তিনি নিজের বাসায় বণ্যপ্রাণী সংরক্ষণ করছেন এবং ব্যবসা করছেন। ছয় ফুট দৈর্ঘ্যের দুটি মিয়ানমারের অজগরসহ ৮৫০টি সাপ রয়েছে। এছাড়া কচ্ছপ, কচ্ছপের ডিম এবং ট্যারানটুলাস পাওয়া যায়। অবৈধভাবে প্যারিনোলা প্রায় ৫০লাখ মার্কিন ডলারের মালিক হয়েছেন! কর্মকর্তারা বলছেন, এক এলাকায় এত জীবজন্তু তারা আগে কখনো দেখেননি। অজগর দুটিকে ম্যাসাচুসেটসের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নেয়া হবে। বাকি জীবজন্তুগুলো কোথায় নেয়া হবে তা এখনো জানা যায়নি। - ফক্সনিউজ