ডিপ্লোমা প্রকৌশলীদের আজ অবরোধ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে আজ রবিবার অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। সরকারি-বেসরকারি সকল ডিপ্লোমা পলিটেকনিকের শিক্ষক-ছাত্ররা এই আন্দোলনে অংশ নেবেন। কারিগরী পেশাজীবী হয়েও অন্য কারিগরী পেশাজীবীদের মতো ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন থেকে বিশেষ ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত। এতে ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার ও ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ৫ দফা দাবি আদায়ের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। গতমাসে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় দাবিগুলো মেনে নিয়ে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এক মাসেও দাবি বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়া হয়নি। দাবি আদায়ে আজ রবিবার রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিকেল ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ মিছিল ও ইনস্টিটিউটগুলোর কাছের মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করবেন ছাত্র ও শিক্ষকরা।