চট্টগ্রামে প্রেমিকের হাতে খুন হলো মায়া

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
বন্দর থানার কলসী দীঘিপাড় এলাকায় মায়া আক্তার (২২) নামে এক গার্মেন্টস কর্মী খুন হয়েছে। শুক্রবার গভীর রাতে পাঁচতলা ভবন থেকে নিচে ফেলে দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ জানায়, সিইপিজেডের রিজেন্সি ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় মায়া চাকরি করতো। তার বাড়ি বাঁশখালী উপজেলায়। মায়া যে ভবনে থাকতো পার্শ্ববর্তী অপর একটি ভবনে ইদ্রিস আলী নামে এক যুবক ভাড়া থাকতো। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে মায়া প্রেমিক ইদ্রিসের সঙ্গে দেখা করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়াকে পাঁচতলা থেকে ফেলে দেয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ঘাতক ইদ্রিস আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ইদ্রিস আলীর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। সেও সিইপিজেডের অপর একটি পোশাক কারখানায় চাকরি করে।