ল্যাথামকে নিয়ে শঙ্কা

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫১

ইনজুরির কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম লাথামের অংশগ্রহণ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় অনুশীলন ম্যাচে হাতের একটি আঙুলে চির ধরেছে তার। ফলে ১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে তিনি নাও খেলতে পারেন। যদিও, আগামীকাল দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে বিশ্বকাপের আগে দুটি অনুশীলন ও কার্ডিফে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সন্দেহ আছে। ল্যাথাম সুস্থ না হলে তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় যাওয়া টম ব্লান্ডেল। তেমনটা হলে ১৯৮৭ সালের পর একটি বিশ্বকাপ দিয়ে ওয়ানডে অভিষেক হওয়া নিউজিল্যান্ডের প্রথম খেলোয়াড় হবেন তিনি।