গতকাল শনিবার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে তার ধানমন্ডিস্থ বাসভবনে জিয়ানগর উপজেলা জাতীয় পার্টি জেপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও ৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন, জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ-সম্পাদক আব্দুস সালাম বাহাদুর, পিরোজপুর জেলা জেপির সাধারণ সম্পাদক ওহাব তালুকদার।
আহ্বায়ক কমিটিতে জিয়ানগর সদর ইউনিয়ন (পত্তাশী) চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপনকে আহ্বায়ক এবং বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুকে সদস্যসচিব করে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মোঃ শহিদুল ইসলাম দোদুল, মোঃ রুহুল আমিন, মোঃ মহসীন হাওলাদার মধু, আনিসুর রহমান, মোঃ মোবারক সিকদার, মিজানুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ হারুন অর রশিদ পান্নাকে যুগ্ম-সদস্য সচিব মনোনীত করা হয়।
সন্ধ্যায় জেপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, ছাত্রবিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেল নবগঠিত জিয়ানগর জেপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম দোদুল, মোঃ ফোরকান খানসহ অসংখ্য নেতাকর্মী জাতীয় পার্টির চেয়ারম্যানকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান।-প্রেস বিজ্ঞপ্তি
