আজ ৮ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ১৬ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-০০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা ৫ ও ৬ । শুভবার বুধবার ও শুক্রবার। শুভরত্ন :হীরা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি:উদার আদর্শবাদে বিশ্বাসী। কর্তব্যপরায়ণ ও আত্মবিশ্বাসী। কর্তব্য ও দায়িত্ব পালনে কোন আত্মত্যাগেই আপনি কুণ্ঠিত নন। অন্যের মত ও চিন্তা, কাজ ও তত্পরতার প্রতি আপনি মনোযোগী। জীবনের সব দিক আপনি একভাবে দেখেন। সবকিছু আপনি উপভোগ করতে পারেন। সবকিছু ত্যাগ করতে পারেন। যে কোন ব্যক্তি বা পরিস্থিতির সাথে সহজে মানিয়ে নিতে পারেন। সাংস্কৃতিক ও বিনোদন তত্পরতা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শান্তিপ্রিয়তার জন্য আপনাকে অনেক কিছু হারাতে হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কলামিস্ট ওয়াল্টার লিপম্যান, বিজ্ঞানী জন বয়েড ওর, ফুটবলার সালাহউদ্দীন, চলচ্চিত্রকার কুদরত এলাহী পনির, রত্না।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। শরীর মোটামুটি ভালো থাকবে। যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। নিজের ভুলের জন্য কোনো কাজ অসম্পূর্ণ থাকতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। বাহুল্য ব্যয়ের জন্য পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ আছে। আপনজনদের সহযোগিতা পাবেন। যাত্রা শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কারো সাথে তর্ক-বিতর্কে জড়ানো ঠিক হবে না। অকারণ দুর্নামের ভাগী হতে পারেন। ক্লান্তি ও অবসাদে ভুগবেন। শরীর ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিশিষ্ট কোনো ব্যক্তির সহযোগিতা বা সহানুভূতি পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কারো সাথে দুর্ব্যবহার করা ঠিক হবে না। শত্রুতা বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। গোপন কথাটি গোপন রাখুন। অংশীদারি ব্যবসায় লাভবান হতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো যৌথ উদ্যোগ সফল হতে পারে। চাকরি পরিবর্তনের সুযোগ পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ পাওনা টাকা আদায়ের প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক দুশ্চিন্তা হ্রাস পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রবাসী সন্তানের কোনো সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ঝুঁকিপূর্ণ কোনো কাজে হাত দেয়া ঠিক হবে না। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। শরীর ভালো থাকবে না। বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি শুভ সম্ভাবনাময়। গঠনমূলক কোনো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিজ্ঞানী ও গবেষকদের জন্য দিনটি শুভ। গবেষণায় সাফল্য আসতে পারে। মা-বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। আয়-ব্যয়ের সমন্বয় করা কঠিন হবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পেশাজীবীদের জন্য দিনটি শুভ। সাফল্য সুনাম পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কাজের প্রয়োজনে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ অভিনেতা-অভিনেত্রীদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কবি-সাহিত্যিকদের সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। আজ ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। গাড়ি চালনায় অন্যমনস্ক থাকবেন না। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সুনাম বৃদ্ধি পেতে পারে। অভিনেতা-অভিনেত্রীদের পেশাগত সাফল্য আসবে। দূরের যাত্রা শুভ নয়।
