গতকালের পর
সময় - ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ:১x৪০ = ৪০
২১) পাকিস্তান স্বাধীনতা লাভ করে কত সালে?
(ক) ১৭৫৭ (খ) ১৮৫৭ (গ) ১৯০০ (ঘ) ১৯৪৭
উত্তর :(ঘ) ১৯৪৭
২২) বাংলায় নবজাগরণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হলো—
(ক) নারী জাগরণের (খ) আধুনিক শিক্ষার (গ) শিল্পের বিকাশের (ঘ) যোগাযোগ ব্যবস্থার
উত্তর :(খ) আধুনিক শিক্ষার
২৩) ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
(ক) সম্পদ পাচার (খ) শোষণ ও নিজেদের লাভ
(গ) ভারতীয় অর্থনীতি ধ্বংস করা (ঘ) বিশেষ শ্রেণিকে সুবিধা দেওয়া
উত্তর :(ক) সম্পদ পাচার
২৪) বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য ছিল—
(ক) শোষণ করা (খ) বাণিজ্য করা (গ) শাসন করা (ঘ) শিক্ষার প্রসার ঘটানো
উত্তর :(খ) বাণিজ্য করা
২৫) বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন দমনের জন্য বৃটিশ সরকার যে উদ্যোগটি গ্রহণ করে—
(ক) আধুনিক শিক্ষার প্রসার ঘটে (খ) বাংলা প্রদেশকে ভাগ করে
(গ) আন্দোলনকারীদের ফাঁসি দেয় (ঘ) বঙ্গভঙ্গ রদ করে
উত্তর :(খ) বাংলা প্রদেশকে ভাগ করে
২৬) বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
(ক) ২০% (খ) ২৫% (গ) ৩০% (ঘ) ৩৫%
উত্তর :(গ) ৩০%
২৭) বাংলাদেশের জাতীয় আয়ে কোনটির অবদান বেশি?
(ক) কৃষি (খ) কুটি শিল্প (গ) শিল্প (ঘ) রপ্তানি
উত্তর :(গ) শিল্প
২৮) বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করবে কীভাবে?
(ক) রপ্তানি দ্রব্যের পরিমাণ কমালে (খ) শিল্প ব্যবস্থাকে শক্তিশালী করলে
(গ) কৃষি উত্পাদন কমালে (ঘ) জনসংখ্যা বৃদ্ধি হলে
উত্তর :(খ) শিল্প ব্যবস্থাকে শক্তিশালী করলে
২৯) বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান শতকরা কত ভাগ?
(ক) ২০% (খ) ২৫% (গ) ৩০% (ঘ) ৩৫%
উত্তর :(ক) ২০%
৩০) বাংলাদেশের সরকারি কাগজের কল কোথায় অবস্থিত?
(ক) বরিশালে (খ) পাকশীতে (গ) সিলেটে (ঘ) যশোরে
উত্তর :(খ) পাকশীতে
৩১) তিসি, সরিষা, বাদাম কোন জাতীয় খাদ্য শস্য?
(ক) মসলা (খ) তৈলবীজ (গ) শর্করা (ঘ) আমিষ
উত্তর :(খ) তৈলবীজ
৩২) জনবহুল বাংলাদেশের খাদ্য সরবরাহের প্রধান উত্স হিসেবে কাজ করে—
(ক) শিল্প খাত (খ) কৃষি খাত (গ) আমদানিকৃত খাদ্য
(ঘ) অর্থকরী কৃষি দ্রব্য
উত্তর :(খ) কৃষি খাত
৩৩) বাংলাদেশের প্রায় সর্বত্র ধান উত্পাদন হয়। এর কারণ হিসেবে নিচের কোন তথ্যটিকে তুমি সমর্থন কর?
(ক) কৃষকদেরকে প্রশিক্ষণ (খ) উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার
(গ) বাংলাদেশের জলবায়ু (ঘ) কৃত্রিম সেচ ব্যবস্থা
উত্তর :(গ) বাংলাদেশের জলবায়ু
৩৪) বিশ্বে উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ কী?
(ক) ভূমিকম্প (খ) সুনামি (গ) জলবায়ু পরিবর্তন (ঘ) খরা
উত্তর :(গ) জলবায়ু পরিবর্তন
৩৫) কোন ধরনের দুর্যোগে পুরোপুরি শান্ত থাকা জরুরি?
(ক) খরা (খ) ভূমিকম্প (গ) নদী ভাঙন (ঘ) বন্যা
উত্তর :(খ) ভূমিকম্প
৩৬) বাংলাদেশের শতকরা কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?
(ক) ৫৬ ভাগ (খ) ৬৪ ভাগ (গ) ৭৫ ভাগ (ঘ) ৮৪ ভাগ
উত্তর :(খ) ৬৪ ভাগ
৩৭) অধিকারের সাথে কোনটি নিবিড়ভাবে সম্পৃক্ত?
(ক) কর্তব্য (খ) নিয়মানুবর্তিতা (গ) সহানুভূতি (ঘ) মজুরি
উত্তর :(ক) কর্তব্য
৩৮) নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কোনটি?
(ক) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা (খ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
(গ) নিয়মিত ধর্ম পালন করা (ঘ) উচ্চশিক্ষা গ্রহণ করা
উত্তর :(খ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
৩৯) গণতন্ত্র মানুষকে কী শেখায়?
(ক) স্বাধীনতা (খ) পরমতসহিষ্ণুতা (গ) স্বার্থপরতা (ঘ) ঈর্ষা
উত্তর :(খ) পরমতসহিষ্ণুতা
৪০) গণতন্ত্র প্রচলিত থাকলে সমাজের সদস্যরা কীসের সুযোগ পায়?
(ক) সম্পদ ভোগের (খ) মত প্রকাশের (গ) রাস্তা ব্যবহারের (ঘ) মাঠ ব্যবহারের
উত্তর :(খ) মত প্রকাশের
