সংকল্প
শব্দার্থ:
সংকল্প — তীব্র ইচ্ছা, প্রতিজ্ঞা।
বদ্ধ — বন্ধ।
যুগান্তর — এক যুগের পর আরেক যুগ। অন্য যুগ।
দেশান্তর — এক দেশ থেকে আর এক দেশ। অন্যদেশ।
কিসের নেশায় — কী উদ্দেশ্যে, কী আকর্ষণে।
সমার্থক শব্দ:
সংকল্প — প্রতিজ্ঞা
বদ্ধ — বন্ধ
ইঙ্গিত — ইশারা
সিন্ধু — সাগর
ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ:
চলিত রূপ সাধু রূপ
আঁঁকব আঁঁকিব
দেখব দেখিব
ঘুরছে ঘুরিতেছে
মরছে মরিতেছে
করছে করিতেছে
ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই।
ক) যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় তাকে ক্রিয়ার কাল বলে। যেমন: অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যত্ কাল।
খ) ভবিষ্যত্ কালবাচক কয়েকটি ক্রিয়াপদের সঙ্গে পরিচিত তই: থাকব, দেখব, শুনব, খাব, বেড়াব, ঘুরব, পড়ব।
শব্দ দিয়ে বাক্য তৈরি:
জগত্ — পুরো জগেক আমি হাতের মুঠোয় নিয়ে আসতে চাই।
বীর— ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও অনেক বীর প্রাণ দিয়েছেন।
আকাশ— রাতের আকাশে অনেক তারা দেখা যায়।
সিন্ধু— অতল সিন্ধু থেকে ডুবুরিরা মুক্তা সংগ্রহ করে।
ইঙ্গিত— তোমার ইঙ্গিত আমি বুঝতে পারি না।
বিপরীত শব্দ:
বদ্ধ — মুক্ত
ঘর — বাহির
মরণ — জীবন
আপন — পর
আশা — নিরাশা
বরণ — বর্জন
আকাশ — পাতাল
এককথায় প্রকাশ:
যুগ থেকে অন্য যুগ — যুগান্তর
দেশ থেকে অন্য দেশ — দেশান্তর
সীমা নেই যার — অসীম
জানা নেই যা — অজানা
