সংখ্যার গড় দেওয়া থাকলে কীভাবে যোগফল নির্ণয় করবে?

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২০:০০
চতুর্থ অধ্যায় : গড় ৩৬৪ টাকা, ৫৪১ টাকা ও ৭৭৫ টাকার গড় নিচের কোনটি? ক)৫৬০ টাকা খ)৫৭০ টাকা গ)৫৮০ টাকা ঘ)৫৯০ টাকা উত্তর ঃ ক) ৫৬০ টাকা মিনা, মিঠু, রুনু, রনি ও নীলার বয়স যথাক্রমে ১০, ১১, ১২, ১৩ ও ১৪ বছর। তাদের গড় বয়স কোনটি? ক)১১ বছর খ)১২ বছর গ)১৩ বছর ঘ)১৪ বছর উত্তর ঃ খ) ১২ বছর। ৬টি ওয়ানডে ম্যাচের সিরিজে একজন ব্যাটসম্যানের রান যথাক্রমে ২৩, ১২, ৩৭, ৩, ১৪, ১৩। ঐ সিরিজে গড় তার রান কোনটি? ক)২০ রান খ)২২ রান গ)১৪ রান ঘ)১৭ রান উত্তর ঃ ঘ) ১৭ রান লিলি বিভিন্ন দামের আটটি ফিতা কিনল। ফিতাগুলোর গড়মূল্য ৫০ টাকা। লিলির ফিতার ক্রয়মূল্য কোনটি? ক)৩০০ টাকা খ)৪০০ টাকা গ)৩৫০ টাকা ঘ)৪৫০ টাকা উত্তর ঃ খ) ৪০০ টাকা একটি ইউনিয়নের পাঁচটি গ্রামের জনসংখ্যা যথাক্রমে ১৩২৭, ১৮৭২, ২১৮৭, ২৫১৬ এবং ২৯৪৩। গ্রামগুলোর গড় জনসংখ্যা কোনটি হবে? ক) ২১৬৯ জন খ)২১৮৭ জন গ) ২২৬৯ জন ঘ)২২৮৭ জন উত্তর ঃ ক) ২১৬৯ জন সাতটি সংখ্যার গড় ১৭২। সংখাগুলোর মোট মান কোনটি? ক)১০০৪ খ)১১০৪ গ)১২০৪ ঘ)১৩০৪ উত্তর ঃ গ) ১২০৪ (মনি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮৩, বিজ্ঞানে ৭৭ পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে নম্বর পেয়েছে নিচের কোনটি? ক)৮০ খ)৮১ গ)৮৩ ঘ)৮৫ উত্তর ঃ খ) ৮১