গিনেজ ওয়ার্ল্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২০:২১
দীর্ঘদিনের অনুশীলন ছাড়া এমনিতেই একখানা দড়ির ওপর দিয়ে ভারসাম্য বজায় রেখে অনেকটা দূর হেঁটে যাওয়া সম্ভব নয়। তার উপর সেই কাজটিই যদি করতে হয় উঁচু হিল জুতা পড়ে এবং দূরত্বের সাথে পাল¬া দিয়ে, তাহলে এই কঠিন কাজটি করতে পারবেন এমন মানুষের সংখ্যাই বোধ করি হাতে গোনা যাবে। আর হাতে গোনা এই মানুষদের মধ্যে দক্ষতার সেরাটুকু দেখিয়ে যিনি কিছুদিন আগে গিনেজ বুকে নাম লিখিয়েছেন তিনি হলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের চেলসি ম্যাকগাফিন। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত একটি শো’তে চেলসি উঁচু হিল পড়ে ভূমি থেকে প্রায় সাত ফুট উঁচুতে বাধা একটি দড়ির ওপর দিয়ে সর্বমোট ৭.৫২৫ মিটার বা ২৪ ফুট ৮ ইঞ্চি দূরত্ব অতিক্রম করেন। আর এখন পর্যন্ত এটিই হলো হাই হিল জুতা পরে দড়ির ওপর দিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ড।