রূপালী ব্যাংকের বড় জয়

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫৩

নারী প্রিমিয়ার ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল একমাত্র ম্যাচে জয় পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। বিকেএসপির তিন নম্বর মাঠে বাংলাদেশ আনসার-ভিডিপির বিরুদ্ধে ১৪৯ রানের বিশাল জয় পেয়েছে রূপালী ব্যাংক।

গতকাল আগে ব্যাট করে আট উইকেটে ২৪৬ রানের বড় স্কোর গড়ে রূপালী ব্যাংক। ফারজানা হক পিংকি ৮৬, সাথিরা জাকির জেসি ৩৮, শশীকলা ৩৪, ইসমা তানজিম ২৬, নিশঙ্কা সিলভা ২২ এবং শরীফা খাতুন অপরাজিত ১৬ রান করেন। আনসার-ভিডিপির পক্ষে লিলি রানী বিশ্বাস তিনটি এবং তিথি রানী সরকার দুটি করে উইকেট নেন।

জবাবে ৩১.৫ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায় আনসার-ভিডিপি। ফারজানা আক্তার ৩৬, আয়েশা ১৭, শোভা খানম ১৩, তিথি রানী সরকার ১০ রান করেন। রূপালী ব্যাংকের পক্ষে সাথিরা জাকির জেসি ১১ রানে তিন উইকেট পান। ফারজানা হক পিংকি ম্যাচ সেরা হন।