আদালত অবমাননার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য গতকাল রবিবার হাইকোর্টে হাজির হন। ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খানের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন। ১৫ মে বিচারপতি খুরশিদ আলম ও বিচারপতি মির্জা হোসেন হায়দারের সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে স্বপদে বহল রাখার আদেশ দেন। মো. মজিবুর রহমান মজুমদার স্বপদে যোগদান করতে গেলে উপাচার্য অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হয়। ২৯ জুলাই উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলে ৩ আগস্ট স্বপদে যোগদান করতে পারেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার। রেজিস্ট্রারের মামলায় কুবি উপাচার্য আমির হোসেন খানকে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেন বিচারপতি খুরশিদ আলম ও বিচারপতি মির্জা হোসেন হায়দারের সমন্বয়ে হাইকোটের দ্বৈত বেঞ্চ। এই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার হাইকোর্টে হাজির হন অধ্যাপক আমির হোসেন খান।
