গর্ভের সন্তান নষ্ট করায় স্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের শরীফা বেগম নামের এক গৃহবধূ স্বামীকে না জানিয়ে গর্ভপাত করায় তার স্বামী বাদি হয়ে বৃহস্পতিবার রাজবাড়ী ২নং আমলী আদালতে মামলা দায়ের করেছে । জানা যায়, উপজেলার বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী শরীফা বেগম ২ মাসের অন্তঃসত্ত্বা ছিল। পিত্রালয়ের লোকজনের কথামতো সে গত ১ সেপ্টেম্বর কবিরাজী ওষুধ খেলে তার অকাল গর্ভপাত ঘটে। এ ঘটনায় পিতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হয়ে ক্ষুব্ধ আরিফুল ইসলাম বাদি হয়ে স্ত্রী শরিফা ও শাশুড়ি সাজেদা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।