নীলফামারীর শ্রেষ্ঠ ৫ করদাতার মধ্যে ৪ জন সৈয়দপুরের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
জাতীয় রাজস্ব বোর্ডের বাছাইকৃত গত অর্থবছর (২০১২-১৩) নীলফামারী জেলার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী শ্রেষ্ঠ করদাতা হিসেবে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এদের মধ্যে বাণিজ্যিক শহর সৈয়দপুরের ৪ জন ও নীলফামারীর ১ জন রয়েছে। জাতীয় আয়কর দিবসে রংপুর পুলিশ লাইন কমিউনিটি হলে নীলফামারীর ৪০ জনসহ রংপুর বিভাগের ৪০ জন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা দেয়া হয়েছে। রংপুর কর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যহতি) শাহজাহান এবং রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। এতে সভাপতিত্ব করেন রংপুর কর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়। এবারে জেলার সর্বোচ্চ শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন সৈয়দপুরের সাইদুর রহমান সরকার, আফসানা পারভীন, আলহাজ্ব মো. ইমতিয়াজ। এছাড়া দীর্ঘমেয়াদী শ্রেষ্ঠ করদাতা হয়েছেন সৈয়দপুরের আলহাজ্ব মো. তসলিম ও নীলফামারীর নজরুল ইসলাম।