মথুরাপুর এবং দমদম এর উভয় সভাতেই গণতন্ত্রের প্রশ্নে মমতাকে তীব্র আক্রমণ করেন মোদি। পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিজের ‘জায়গির’ ভেবে নিয়েছেন বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার নির্বাচনী প্রচারে এসে মথুরাপুরের সভায় মোদি বলেন, ‘‘দিদি রাজ্যকে নিজের আর নিজের ভাইপোর জায়গির ভাবছেন।’’ পরে দমদমের সভাতেও তাঁর মন্তব্য, ‘‘দিদি আর তাঁর ভাইপো বাংলাকে নিজেদের জায়গির ভেবে নিয়েছেন। দিদি মনে রাখবেন, পশ্চিমবঙ্গ আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনার অহংকারের উত্তর দেবে বাংলার মানুষ।’’ খবর আনন্দবাজার পত্রিকার
তৃণমূল অবশ্য মোদীর ওই মন্তব্যকে বিজেপির পরাজয়ের ইঙ্গিত বলে মনে করছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এত দিন উনি কেন্দ্রীয় সংস্থা দিয়ে চাপ তৈরি করেছেন। এখন জনগণের প্রত্যাখ্যান বুঝে মমতা এবং অভিষেকের প্রতি ব্যক্তিগত আক্রমণ তীব্র করছেন। এতে ওঁদের লাভ হবে না। উল্টে মমতারই সমর্থন বাড়বে।’’
অভিষেক সম্পর্কে মোদি-অমিত শাহদের নিয়মিত আক্রমণের জবাবে এ দিন ডায়মন্ড হারবারের সভায় পাল্টা অভিযোগ করেন মমতা। তিনি বলেন, ‘‘নোংরামির একটা সীমা আছে! কাল প্রধানমন্ত্রী বলেছেন, অভিষেক অফিস বানিয়েছে ফুটপাত দখল করে। তালা দেবেন বলেছেন। উনি জানেন না, ওই অফিসটার নীচে একটা প্যান্ডেল করা আছে। সেখানে পুলিশ এসে বসে। সাধারণ মানুষ এসে বসে। কিচ্ছু জানেন না, বলছেন তালা দেবেন! দিয়ে দেখুন!’’ অভিষেকের স্ত্রীকেও ‘হেনস্থা’ করার অভিযোগ তোলেন মমতা। তার কথায়, ‘‘অভিষের বউ পঞ্জাবের মেয়ে। বাচ্চা মেয়ে। আমি ব্যক্তিগত ভাবে জানি, সে লোভী নয়। ওর দু’টো সোনার জলে চোবানো বালা ছিল। এ বার ওর পিছনেও লেগেছে।
