ডাক্তার ও নার্সের বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
ভুল চিকিত্সায় শিশুমৃত্যুর অভিযোগে কুলাউড়া পলি ক্লিনিকের ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে গতকাল রবিবার সকালে কুলাউড়া্ থানায় একটি মামলা হয়েছে। জানা যায়, ৩৫ দিনের শিশু নিফাত আহমেদ সর্দি-কাশি ও জন্ডিসে আক্রান্ত হলে তাকে শনিবার দুপুরে কুলাউড়া পলি ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের চিকিত্সক ডা. বারিক মোল্লা তাকে চিকিত্সা সেবা দেন। সন্ধ্যায় ভুল ইনজেকশন প্রয়োগ করায় শিশুটি তাত্ক্ষণিক মারা যায়। থানায় দায়ের করা অভিযোগে ক্লিনিকের ডাক্তার বারিক মোল্লা, নার্স হেলেনা সরকার ও প্রশান্ত মালাকারকে আসামি করা হয়েছে। একাধিকবার চেষ্টা করেও ডা. বারিক মোল্লার সংগে যোগাযোগ করা সম্ভব হয়নি। মারা যাওয়ার পর পর উত্তেজিত জনতা ক্লিনিকে ভাংচুর চালায়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।