জিয়ানগরে দুঃস্থ কল্যাণ সংস্থার উঠান বৈঠক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
জিয়ানগর বালিপাড়ায় গতকাল রবিবার নারী নেত্রী আমেনা বেগমের বাড়িতে দুঃস্থ কল্যাণ সংস্থার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুঃস্থ কল্যাণ সংস্থার জিয়ানগর শাখার সভানেত্রী শারমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থার পরিচালক এম এ রব্বানী ফিরোজ। আরো উপস্থিত ছিলেন দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, জিয়ানগর উপজেলা জেপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুল, ইকড়ি ইউনিয়নের জেপি নেতা জসিম উদ্দিন, সুলতানা রাজিয়া রানী, আমেনা বেগমসহ বালিপাড়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল ওয়ার্ডের নারী নেত্রীবৃন্দ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।