মৃত্যুবার্ষিকী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
কাজী মমিনুল হক মুক্তিযোদ্ধা মেজর কাজী মমিনুল হকের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মেজর মমিন ফাউন্ডেশন কুমিল্লার বুড়িচং উপজেলায় মহিষমারা কেন্দ্রীয় জামে মসজিদ এবং শহরস্থ পশ্চিম রেসকোর্স কবরস্থান সংলগ্ন জামে মসজিদে বাদ আসর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মো. ফিরোজার রহমান আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য ও মো. ফিরোজার রহমানের (ফিরোজ মাস্টার) ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায় তার দ্বিতীয় ছেলের ধানমন্ডির বাসভবনে বাদ মাগরিব কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজাম উদ্দিন আহম্মেদ বরিশালের গৌরনদী উপজেলার মুক্তিযোদ্ধা ও হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আহম্মেদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের হোসনাবাদ গ্রামে নিজ বাড়িতে দিনব্যাপী কোরআন খতম ও হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রি কলেজে দুপুরে স্মরণসভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।