আগামী ১-৭ অক্টোবর কুমিল্লায় আয়োজিত হতে যাওয়া ক্লেমন সিটি কার্নিভাল এর অংশ হিসেবে শহরটিতে আয়োজিত হচ্ছে ‘ক্লেমন ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০১৩। বাংলাদেশের অন্যতম ভোগ্যপণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল) এর পৃষ্ঠপোষকতায় সারাদেশের মোট ৭২ জন প্রতিযোগীর অংশগ্রহণে ১২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায়।
কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে এবং কুমিল্লা ব্যাডমিন্টন ক্লাবের পরিচালনায় গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠানরত এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপিদাস, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, কুমিল্লা ডিএসএ’র সেক্রেটারি ইউসুফ জামিল বাবু, কোতয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল)-এর পক্ষে ম্যানেজার, আউটডোর আরাফাত রহমান প্রিন্স এবং ম্যানেজার ইভেন্ট এ্যান্ড অ্যাকটিভেশন জামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে ক্লেমনের আরাফাত রহমান প্রিন্স জানান, তাদের সংস্থাটি দীর্ঘদিন ধরেই দেশজুড়ে খেলাধুলার উন্নয়নে সহযোগিতা করে আসছে। ইতোমধ্যে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে দেশজুড়ে স্থাপন করেছে ৭টি ক্রিকেট একাডেমী। ক্লেমন সহযোগিতার এই ধারা আগামীতেও অব্যাহত রাখবে। খবর বিজ্ঞপ্তির
