ওয়ালটন মোবাইল ফোন ওপেন টেবিল টেনিস টুর্নামেন্টের বারক এককের ফাইনালে উঠেছে হূদয় এবং অন্তু। গতকাল ইডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে হূদয় ৪-০ গেমে তাসিনকে এবং অন্তু ৪-২ গেমে সামিরকে হারিয়ে ফাইনালে উঠে। ক্যাডেট এককে বিকেএসপির সাব্বির ৪-৩ গেমে আরমানিটোলার খালেদকে এবং বিকেএসপির সাকিব ৪-২ গেমে একই দলের ইমনকে হারিয়ে ফাইনালে উঠেছে। মহিলা এককে কোয়ার্টার ফাইনালে আবাহনীর সোমা ৪-০ গেমে ঢাকা ইয়াংসের সীমাকে এবং আবাহনীর আঁখি একই দলের সিনথিকে ৪-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
পুরুষ এককের নিজ নিজ খেলায় পলাশ, পরাগ, জাবেদ এবং আশিক জিতেছে।
