শিবপুর সেমিফাইনালে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
নরসিংদীর মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে গতকাল রবিবার অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল কোয়ার্টার ফাইনালে শিবপুর উপজেলা দল ৩-০ গোলে গাজীপুর জেলা দলকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে। বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধে পিটার, অনিক ও ভিক্টরী গোল করেন।