কেনিয়ার নাইরোবীতে ওয়েস্ট গেট শপিং সেন্টারে শনিবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় বাংলাদেশি কোন নাগরিক ক্ষতিগ্রস্ত হয়নি। সোমালিয়ার উগ্র ইসলামপন্থি জঙ্গি হামলায় ৬০ জন নিহত ও অসংখ্য আহত হয়েছে। কেনিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ নিরাপদই আছেন বলে গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রায় দেড়শ বাংলাদেশি কেনিয়ায় বসবাস করছে। উল্লেখ্য, ঐ শপিং সেন্টারে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ঘানার প্রখ্যাত কবি ও রাজনীতিক আওনুর রয়েছেন।
