কোনো ক্ষমতাশালী ব্যক্তির ওপর সাধারণ কোনো মানুষের ক্ষোভ থাকলেও হয়তো সরাসরি কিছু বলা যায় না। কিন্তু নানাভাবে সেই ক্ষোভের বহি:প্রকাশ ঘটানো হয়। সেটা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যে কোনোভাবে হতে পারে। মিসরের এক কৃষক তার গাঁধার নাম রেখেছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি যিনি দেশটির সেনাপ্রধান!
ওই কৃষক গাঁধার মাথায় সেনাবাহিনীর টুপি পরিয়ে এলাকাও ঘুরিয়েছেন। আর এতেই ক্ষেপেছে সরকার। সেনাপ্রধানকে অবমাননার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গত ৩ জুলাই সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে মুরসি সরকারের তত্ত্বাবধানে আছেন। তবে কোথায় আছেন এখনো সে বিষয়টি জানা যায়নি। তবে সমপ্রতি মুরসি তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন। -মেনা
